মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Title :
গণভোটের রায় বাস্তবায়ন না করে জঘন্য অপরাধ করেছে সরকার: জামায়াত এমপি মুজিবুর বাংলাদেশিকে ফেরত দেওয়ায় দুই ভারতীয়কে ছেড়ে দিল স্থানীয়রা মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায় লোহিত সাগরে জাহাজে হামলা: দুই পাকিস্তানিসহ নিহত ৩ কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, উদ্ধার অভিযান অব্যাহত মানিকগঞ্জে জবির বাসে হামলা, চালক-শিক্ষার্থীসহ আহত অন্তত ১০ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে ঠিক কী হচ্ছে? দিল্লি গিয়ে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ পাবেন তরুণরা, ১০০০ কোটি টাকার তহবিল

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View
14

অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রহমানের ছেলে ও সংগীতশিল্পী এআর আমীন এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোরে ভারতের চেন্নাইয়ের গুইন্ডির কাথিপাড়া ফ্লাইওভারের কাছে অলিম্পিয়া টেক পার্ক সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পরই তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে কোয়ামবেদু থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিলেন আমীন। পুলিশ জানায়, পার্শ্ববর্তী এক গলি থেকে হঠাৎ একটি ওয়াগন-আর মডেলের গাড়ি মূল রাস্তায় উঠে এলে আমীনের পোরশে গাড়িটির সঙ্গে সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের পর আমীন ও অপর গাড়ির চালককে কাভেরি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে দুজনকেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে ওয়াগন-আর কারের আহত এক আরোহীকে ‘কালাইগনার শতবার্ষিকী সুপার স্পেশালিটি’ হাসপাতালে নেওয়া হয়েছিল, তিনিও প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

ঘটনার তদন্তের অংশ হিসেবে আদিয়ার ট্রাফিক ইনভেস্টিগেশন উইং গাড়ি দুটিকে পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে একটি মামলা দায়ের করে দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখছে।

 

উল্লেখ্য, এআর রহমান ও সায়রা বানু দম্পতির সন্তান এআর আমীন ২০১৫ সালে মনি রত্নমের ‘ও কাদাল কানমানি’ সিনেমার ‘মৌলা সাল্লি ওয়াসাল্লিম’ গানের মাধ্যমে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।

প্রথম আত্মপ্রকাশের পর থেকেই আমীন বিভিন্ন ধরনের সুর ও ভাষার সংগীত নিয়ে কাজ করছেন। বাবার আন্তর্জাতিক কনসার্ট ট্যুরেও নিয়মিত পরিবেশনায় অংশ নিয়ে বিশ্বমঞ্চে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।

সম্প্রতি রাম চরণের নতুন চলচ্চিত্র ‘পেদ্দি’র তামিল ভাষার ‘চিকিরি চিকিরি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আমীন। এ ছাড়া সংগীতশিল্পী জাসলীন রয়্যালের সঙ্গে ‘ভিগি ভিগি’ নামে একটি গানে কাজ করেছেন তিনি, যার মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন দুলকার সালমান ও ম্রুণাল ঠাকুর।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com