বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Title :
ফখরুলের পক্ষে সংসদ সদস্যদের ভোট চাইলেন প্রধানমন্ত্রী ‘বাবাকে বন্দুকযুদ্ধে হত্যা করা হয়’, ট্রাইব্যুনালে সন্তানের জবানবন্দি আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১ পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের দায় নেই: জাহেদ উর রহমান কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালামের অবদান দেশবাসী চিরদিন স্মরণ করবে ১৫ আগস্ট পালনের প্রস্তুতি: আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে নাটোরে নীতিমালা লঙ্ঘন করে সার বিক্রির দায়ে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫ আগস্ট পালনের প্রস্তুতি: আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃত ৫২ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর মধ্যে ১৫ জনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই আদেশ প্রদান করেন। ভাটারা থানায় দায়ের করা নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে করা মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এই আবেদন করেছিল।

পুলিশের ভাষ্যমতে, গত ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে যুবলীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আটক করা হয়। অভিযোগ রয়েছে, তারা ১৫ আগস্টকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত কর্মসূচির ব্যানারও জব্দ করা হয়েছে। আদালতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করলেও, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিচারক ১৫ জনের রিমান্ড মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com