মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
গ্যাস সংকট নিরসনে আরও দুই বছর লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ভোলার আলোচিত চাঞ্চল্যকর হত্যা: স্বামীকে কুপিয়ে টুকরো করার দায়ে স্ত্রীর ফাঁসি কালিয়াকৈরে নদীর তীর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: ইশরাক পরিবর্তনের সুযোগ এসেছিল, কাজে লাগানো যায়নি নওগাঁয় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা: ৪ দিন পর রামেক হাসপাতালে মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন: সিইসি-আইজিপি বৈঠক খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনকে গ্রেফতারের নির্দেশ ট্রাইব্যুনালের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে সরকার ফেনীতে বাকপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণ: দ্রুত অভিযানে ৩ অভিযুক্ত গ্রেফতার

খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনকে গ্রেফতারের নির্দেশ ট্রাইব্যুনালের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১ Time View
4

জুলাই মাসে রাজশাহীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ মোট ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ প্রদান করেন। মামলার অন্য দুই বিচারক হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়হান আলী ও আনজুম সাকিব নামের দুই ব্যক্তিকে হত্যা এবং অনেককে আহত করার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছিল। বর্তমানে এই মামলায় চারজন আসামি কারাগারে আটক রয়েছেন, যাদের মধ্যে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও ডাবলু সরকার অন্যতম। বাকি ৩৪ জন আসামি বর্তমানে পলাতক থাকায় ট্রাইব্যুনাল তাদের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং অবিলম্বে তাদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com