বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Title :
স্বামীকে শেষবারের মতো দেখতে প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা চলছে মাসিক সম্মানীর তালিকায় জামায়াত নেতার নাম, প্রকৃত ইমাম-খাদেমরাই বাদ! রাজেন্দ্রপুর সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ ভোটের দিন হাউজে কোনো প্রচারণা নয়, ইসির কোটি কোটি টাকা খরচের খবর ‘গুজব’ এসএসসি ২০২৬: সুন্দরগঞ্জে শতভাগ পাসসহ তাক লাগাল বামনডাঙ্গা শিশু নিকেতন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ড্যাব হাম ঠেকাতে টিকা একমাত্র পথ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে অনিয়ম-অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি ছাত্রদলের কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না: রিজভী

স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
7

চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই দেশের সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। মঙ্গলবার সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সরকারের এই নির্বাচনগুলো সুষ্ঠুভাবে আয়োজনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

প্রতিমন্ত্রী আরও জানান, নির্বাচন আয়োজনের জন্য বর্তমান বাজেটে প্রায় ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশনের প্রস্তুতির ওপর ভিত্তি করেই কোন নির্বাচন সবার আগে অনুষ্ঠিত হবে, তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

পরিদর্শনকালে ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, রাস্তার পাশের ময়লা-আবর্জনা অপসারণ করে সেখানে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশের এমন এলাকাগুলো পরিষ্কার করে প্রাকৃতিক পরিবেশ সুন্দর করার কাজ চলমান থাকবে। এসময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com