রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Title :
প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তনের আসবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ট্রেনে কা/টা পড়ে তরুণের মৃত্যু, কানে ছিল হেডফোন মোংলায় ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের পরিকল্পনা এমপি আয়নুল হকের ওপর হামলা, গ্রেফতার ১ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ির আঙিনায় মিলল ১৭ ফুট লম্বা গাঁজা গাছ, আটক ১ ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী সৈয়দপুর রেলওয়েতে নবাগত ৫৩ জন উপ-সহকারী প্রকৌশলীদের বরণ, হাসিনাকে ফেরত পাঠাতে অনুমতি লাগবে কি না, সেটা ভারতের বিষয়

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হলো ১৫ লাখ টাকার ৮০ হারানো মোবাইল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১ Time View
4

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় জেলা পুলিশের বিশেষ অভিযানে গত জুলাই মাসে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব স্মার্টফোনের বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে এসব মোবাইল তুলে দেওয়া হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনায় জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করে।

ফোনগুলো ফেরত পাওয়ার অনুষ্ঠানে শিক্ষার্থী ও প্রবীণ ব্যক্তিসহ অর্ধশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় ডিভাইসটি ফিরে পেয়ে অনেক মালিক আবেগপ্রবণ হয়ে পড়েন এবং জেলা পুলিশকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বর্তমান যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম অপরিহার্য অংশ। পুলিশের অক্লান্ত পরিশ্রমে সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com