রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Title :
২-৩ বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তনের আসবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ট্রেনে কা/টা পড়ে তরুণের মৃত্যু, কানে ছিল হেডফোন মোংলায় ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের পরিকল্পনা এমপি আয়নুল হকের ওপর হামলা, গ্রেফতার ১ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ির আঙিনায় মিলল ১৭ ফুট লম্বা গাঁজা গাছ, আটক ১ ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী সৈয়দপুর রেলওয়েতে নবাগত ৫৩ জন উপ-সহকারী প্রকৌশলীদের বরণ, হাসিনাকে ফেরত পাঠাতে অনুমতি লাগবে কি না, সেটা ভারতের বিষয় জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতুর টোল বাতিলের উদ্যোগ, স্বস্তিতে এলাকাবাসী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ির আঙিনায় মিলল ১৭ ফুট লম্বা গাঁজা গাছ, আটক ১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View
77

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাড়ির আঙিনায় রোপণ করা প্রায় ১৭ ফুট উচ্চতার একটি বিশাল গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হলেও মূল অভিযুক্ত বাড়ির মালিক পালিয়ে গেছেন।

রোববার (১৬ আগস্ট) উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের দুর্গম ইসলামপুর চরে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযانের অংশ হিসেবে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন এবং এএসআই জাহেদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে ইসলামপুর গ্রামের মৃত তালেবুদ্দির ছেলে কৃষক মো. বাদশা মিয়ার (৫০) বসতবাড়ির আঙিনা থেকে ১৭ ফুট লম্বা ওই পরিপক্ব গাঁজা গাছটি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা মিয়া গাছটি কেটে নদীতে ফেলে দেওয়ার ব্যর্থ চেষ্টা চালান এবং পালিয়ে যান। তবে পুলিশ কাটা গাছটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে অভিযান চলাকালে বাড়িতে উপস্থিত থাকায় বাদশা মিয়ার ছেলে ফারুককে (২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, দুর্গম চরাঞ্চলেও মাদকবিরোধী অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তারা বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় গাঁজা চাষ ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com