রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Title :
বায়োফার্মাসিউটিক্যাল খাতে ১০ হাজার দক্ষ জনবল গড়বে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তনের আসবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ট্রেনে কা/টা পড়ে তরুণের মৃত্যু, কানে ছিল হেডফোন মোংলায় ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের পরিকল্পনা এমপি আয়নুল হকের ওপর হামলা, গ্রেফতার ১ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ির আঙিনায় মিলল ১৭ ফুট লম্বা গাঁজা গাছ, আটক ১ ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী সৈয়দপুর রেলওয়েতে নবাগত ৫৩ জন উপ-সহকারী প্রকৌশলীদের বরণ,

ট্রেনে কা/টা পড়ে তরুণের মৃত্যু, কানে ছিল হেডফোন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২ Time View
3

প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর আত্রাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. ইলিয়াস (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার শাহাগোলা রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণ আত্রাই উপজেলার চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ রাত ৮টার দিকে ওই তরুণ শাহাগোলা রেলস্টেশন এলাকায় রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় সান্তাহার থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

সান্তাহার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, রেল লাইনের ওপর দিয়ে হাঁটার সময় ইলিয়াসের কানে হেডফোন ছিল। তাই ট্রেন আসার শব্দ শুনতে পাননি। এ সময় পেছন থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরিফুল ইসলাম রনক
নওগাঁ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com