শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Title :
সৈয়দপুরে জামায়াতের তিন দিনব্যাপী রংপুর ও দিনাজপুর অঞ্চলের দায়িত্বশীল শিক্ষা শিবির সম্পন্ন বিজয়ের অনুষ্ঠানে সামনের সারিতে ত্রিশা, ফের সম্পর্কের গুঞ্জন উত্তর কোরিয়ার সঙ্গে আর যুদ্ধ চায় না দক্ষিণ কোরিয়া ৭০ হাজার শিক্ষক ২১০০ কোটি টাকা অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ফেনীতে জেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম স্মরণ লালমনিরহাটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫ চিকিৎসা ক্ষেত্রে সিন্ডিকেট নির্মূল করবোই: প্রতিমন্ত্রী ফরহাদ ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর নদী থেকে ট্রাকহেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইদহ সীমান্তে ফের বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিলো বিজিবি

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবি ছাত্রদলের দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
5

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে দলের চেয়ারপারসনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বেগম জিয়াকে দেশের অন্যতম নির্যাতিত রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে বলেন, বিগত সরকারের আমলে তিনি যে ধরনের নিপীড়নের শিকার হয়েছেন, তা নজিরবিহীন। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, দেশের স্বার্থে বেগম জিয়া কখনোই মাথা নত করেননি বলেই তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে দেশজুড়ে সমাদৃত। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com