শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Title :
সংকট মোকাবিলা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিতে হবে: সৈয়দপুরে জামায়াতের তিন দিনব্যাপী শিক্ষা শিবির সম্পন্ন গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম স্মরণ লালমনিরহাটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫ চিকিৎসা ক্ষেত্রে সিন্ডিকেট নির্মূল করবোই: প্রতিমন্ত্রী ফরহাদ ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর নদী থেকে ট্রাকহেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইদহ সীমান্তে ফের বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিলো বিজিবি ১৫ আগস্ট উপলক্ষ্যে খিচুড়ি রান্না, যুবলীগ নেতাসহ আটক দুই খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবি ছাত্রদলের দোয়া মাহফিল গাসের সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী আরজি কর মামলায় তৃণমূলের সাবেক বিধায়কসহ ২ নেতা গ্রেফতার, বিজেপির উল্লাস

নাটোরে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় ছাত্রদলের তিন কর্মী বহিষ্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ Time View
4

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হেনস্তার অভিযোগে ছাত্রদলের তিন কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় লালপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট এবং যুগ্ম আহ্বায়ক আবু রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। বহিষ্কৃতরা হলেন— জাহিদ হোসেন, শফিকুল ইসলাম শফিক ও মামুন আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল চলাকালে এনটিভির অনলাইন প্রতিনিধি সজিবুল হৃদয় এবং দৈনিক মানবজমিনের লালপুর প্রতিনিধি রাশিদুল ইসলামের ওপর হামলা ও তাদের লাঞ্ছিত করার ঘটনা ঘটে। পরবর্তীতে ওই ঘটনার সঙ্গে এই তিন কর্মীর সম্পৃক্ততা প্রমাণিত হয়।

দলীয় বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা শৃঙ্খলা পরিপন্থী কোনো ধরনের কার্যকলাপে ছাত্রদল কোনো ছাড় দেবে না। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সব নেতাকর্মীকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com