শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Title :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমালে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত দেশের মাটিতে স্বৈরাচারকে আর কখনো ফেরত আসতে দেওয়া যাবে না ১৮০ দিনেও আশাজাগানিয়া কিছু করতে পারেনি সরকার: গাজী আতাউর আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে শেরপুরে পোনা মাছ অবমুক্ত, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল নাটোরে গভীর রাতে গরু চুরি বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন ১৫ আগস্টের কর্মসূচি ঘিরে গোপন বৈঠক, কারাগারে ৫২ জন খুলনায় জাল টাকা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ, আটক ৩ খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে আট শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কারখানার একটি ট্যাংক থেকে গ্যাস লিকেজের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকাটিতে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

দুর্ঘটনার পর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে যান তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, সরকার এ ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। তদন্তে মালিকপক্ষের কোনো অবহেলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগী পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে এবং কারখানা কর্তৃপক্ষ নিহতদের প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

এদিকে বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) নিজস্ব উদ্যোগে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। নিহত শ্রমিকদের মধ্যে সানীর জলদাশ, পলাশ জলদাশ, মুনছুর আলী, নাসির উদ্দিন, হাবীবুর রহমান, খোকন ও আব্দুল আমীল রানাসহ সাতজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। কারখানা মালিকপক্ষ ক্ষতিগ্রস্তদের চিকিৎসার খরচ ও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com