১৫ আগস্টের কর্মসূচি ঘিরে গোপন বৈঠক, কারাগারে ৫২ জন
Reporter Name
Update Time :
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
১০
Time View
১৫ আগস্টের কর্মসূচি ঘিরে গোপন বৈঠক, কারাগারে ৫২ জন
রাজধানীর ভাটারা এলাকার একটি ফ্ল্যাটে ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপন বৈঠক ও নাশকতার ছক কষার অভিযোগে ৫২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া আটককৃতদের মধ্যে থাকা দুই কিশোরকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।পুলিশের ভাষ্যমতে, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। নাশকতার পরিকল্পনার পাশাপাশি ঘটনাস্থল থেকে তিনটি মোবাইল ফোন ও কিছু ব্যানার উদ্ধার করা হয়েছে, যেখানে মিলাদ মাহফিলের আড়ালে উস্কানিমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত ছিল। এ ঘটনায় ভাটারা থানায়...
11
রাজধানীর ভাটারা এলাকার একটি ফ্ল্যাটে ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপন বৈঠক ও নাশকতার ছক কষার অভিযোগে ৫২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া আটককৃতদের মধ্যে থাকা দুই কিশোরকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। নাশকতার পরিকল্পনার পাশাপাশি ঘটনাস্থল থেকে তিনটি মোবাইল ফোন ও কিছু ব্যানার উদ্ধার করা হয়েছে, যেখানে মিলাদ মাহফিলের আড়ালে উস্কানিমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত ছিল। এ ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।