শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Title :
নাটোরের গুরুদাসপুরে গোয়ালঘর কেটে সাড়ে ৪ লাখ টাকার গরু চুরি, আতঙ্কিত এলাকাবাসী লোকসভার আসন নিয়ে মোদির কাছে ৩ দাবি মুখ্যমন্ত্রী বিজয়ের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস দুর্ঘটনা: নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে যুবদলের মিছিল আওয়ামী লীগের অগাস্ট ফ্যাক্টর: হত্যা, হামলা, ক্ষমতাচ্যুতি ব্যবসায়িক বিরোধে ‘আ. লীগ’ নেতা বানিয়ে মন্ত্রণালয়ে চিঠি সীতাকুণ্ডে চরম গ্যাস সংকট: ফিলিং স্টেশনে দীর্ঘ সারিতে ভোগান্তি সীতাকুণ্ড শিপইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনা ‘মর্মান্তিক’ মেজাজ হারিয়ে মিরাজকে স্টার্ক বললেন— ‘তুমি কিন্তু বাংলাদেশে নেই’ জামায়াত শুধু রাজনৈতিক দল নয়, সেবামূলক প্রতিষ্ঠান: সেলিম উদ্দিন

সীতাকুণ্ড শিপইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনা ‘মর্মান্তিক’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
5

সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এলএনজি জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে শ্রমিক নিহতের ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের দেখতে গিয়ে এবং নিহতের স্বজনদের সান্ত্বনা দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী জানান, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে বলে তিনি আশ্বস্ত করেন।

দুর্ঘটনায় নিহত প্রতিটি শ্রমিকের পরিবারকে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১০ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারিভাবেও ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী। তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল কাজ করছে এবং জাহাজ থেকে গ্যাস নিঃসরণ বন্ধ করার চেষ্টা চলছে। শিল্প খাতে নিরাপত্তা ও আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং ইয়ার্ডগুলোতে কোনো ধরনের অনিয়ম থাকলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com