রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির হাওলাদারসহ দলটির এক কর্মী রয়েছেন। এছাড়া তালিকাভুক্ত অন্যান্যদের মধ্যে বেশ কয়েকজন নারী ও পুরুষ রয়েছেন, যারা নানা অপরাধের সঙ্গে যুক্ত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
2
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির হাওলাদারসহ দলটির এক কর্মী রয়েছেন। এছাড়া তালিকাভুক্ত অন্যান্যদের মধ্যে বেশ কয়েকজন নারী ও পুরুষ রয়েছেন, যারা নানা অপরাধের সঙ্গে যুক্ত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।