শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে পাচারের আগেই অস্ত্রসহ গ্রেফতার দুই কারবারি হাজারীবাগ-মতিঝিল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে সরকার লক্ষ্মীপুরে সাবেক কাউন্সিলরসহ ছাত্রলীগ নেতা আটক প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এলে ইতিবাচকভাবে বিবেচনা করবে সরকার তেজগাঁও এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৭ বিএনপি নেতার নেতৃত্বে কৃষকদল নেতার বাড়িতে হামলা, দুই নারীসহ আহত ৫ সাবেক বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত শনিবার বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শাবিপ্রবিতে ‘বিকৃত কায়দায়’ র‍্যাগিংয়ের অভিযোগ তদন্তে কমিটি

লক্ষ্মীপুরে সাবেক কাউন্সিলরসহ ছাত্রলীগ নেতা আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View
20

লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে যুবলীগ নেতা ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ এবং রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদুল আমিন বাবুকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে রামগঞ্জ থেকে চাটখিল যাওয়ার পথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রামগঞ্জ শিশু পার্ক এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তারা। এরপর আত্মগোপনের উদ্দেশ্যে নোয়াখালীর দিকে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েন এই দুই নেতা। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com