রাজধানীর তেজগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও এলাকায় ৫ জন, শেরেবাংলা নগরে ৩ জন, মোহাম্মদপুরে ১৮ জন, আদাবরে ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ২ জন এবং হাতিরঝিল থানা এলাকায় ১৩ জন রয়েছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের সবাইকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।
3
রাজধানীর তেজগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও এলাকায় ৫ জন, শেরেবাংলা নগরে ৩ জন, মোহাম্মদপুরে ১৮ জন, আদাবরে ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ২ জন এবং হাতিরঝিল থানা এলাকায় ১৩ জন রয়েছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের সবাইকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।