শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Title :
খালেদা জিয়ার জন্মদিনে ২ দিনের কমসূচি ছাত্রদলের কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৪৩ পিস ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পত্রিকা: ‘অভাবনীয়’ উপহারের বার্তা দিয়ে তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে চাইছে দিল্লি’ নাটোরের কাছিকাটায় সেচ মোটর ও চায়নিজ কুড়ালসহ আটক ৩ হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ হিসেবে ঘোষণার হুমকি ট্রাম্পের ছাত্রদল নেতাকে হাসপাতালে দেখতে গেলেন দিল্লির প্রেস মিনিস্টার অনুষ্ঠানস্থলে প্রশাসন, পণ্ড হলো বাল্যবিয়ে রাজস্বের খরা কাটাতে সরকারের ছয় মাসে যত পদক্ষেপ এনবিআরের রংপুরে গ্যারেজ মালিককে হত্যা, গ্রেপ্তার ৩ শেখ মুজিবকে হত্যার আগের কয়েক সপ্তাহে বাংলাদেশে যা যা ঘটেছিল

অনুষ্ঠানস্থলে প্রশাসন, পণ্ড হলো বাল্যবিয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

নেত্রকোনার বারহাট্টায় প্রশাসনের তৎপরতায় এক মাদরাসাপড়ুয়া কিশোরীর বাল্যবিয়ে পণ্ড হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের কুড়ালদেও গ্রামে এ ঘটনা ঘটে। বরযাত্রী আসার আগেই গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম। তিনি কনের বয়স যাচাই করে বাল্যবিয়ের সত্যতা নিশ্চিত করেন এবং তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করার নির্দেশ দেন। এ সময় গ্রাম পুলিশের সহায়তায় বিয়ের জন্য তৈরি করা প্যান্ডেল ও ডেকোরেশন খুলে ফেলা হয়।

পরিবারের কাছ থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়েকে বিয়ে না দেওয়ার মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার মো. সাজেদুল ইসলাম জানান, বাল্যবিয়ে একটি দণ্ডনীয় অপরাধ এবং সমাজ থেকে এই ব্যাধি দূর করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com