শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা, গাড়ির গ্লাস ভাঙচুর গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে ভালো পরিকল্পনা দিলে গ্রহণ করা হবে বিদ্যুতের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি: প্রধানমন্ত্রী এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর শিক্ষকদের ২২০০ কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করেছে ফ্যাসিবাদীরা ওপারে ‘অদৃশ্য চোখ’, ‌‌এপারে উঠানেও আতঙ্ক রামগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর ও দিনাজপুর অঞ্চলের ৩ দিনের শিক্ষা শিবির অনুষ্ঠিত সৈয়দপুরে জামায়াতের তিন দিনব্যাপী রংপুর ও দিনাজপুর অঞ্চলের দায়িত্বশীল শিক্ষা শিবির সম্পন্ন

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে যুবদলের মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

বিএনপি সরকারের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উদযাপন উপলক্ষে রাজধানীতে বিশাল এক শুভেচ্ছা মিছিল বের করেছে জাতীয়তাবাদী যুবদল। শুক্রবার বিকেলে নটরডেম কলেজের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলটি ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করে বলেন, দলের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর কার্যক্রম এগিয়ে চলছে। এছাড়া দীর্ঘদিনের অবহেলিত ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি বেতন বাড়ানোর উদ্যোগ বাস্তবায়নকে সরকারের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন তারা। বর্তমানে দেশজুড়ে গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে আন্তর্জাতিক প্রেক্ষাপটকে দায়ী করে নেতারা ধৈর্য ধরার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। অচিরেই এই সংকট নিরসনে বর্তমান সরকার সক্ষম হবে বলেও সমাবেশে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com