শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
বেগম খালেদা জিয়া আপামর মানুষের হৃদয়ে থাকবেন: মিজানুর রহমান মিনু কুলিয়ারচরের ঘটনা: সালিশে নয়, বিচার হোক নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনী প্রক্রিয়ায় ফেনী-০১: শিল্পপতি এম. এ. কাশেমের বাড়িতে এমপি মুন্সী রফিকুল আলম মজনুর চা-চক্র ও মতবিনিময় সমাধান আমাদের হাতে কিন্তু ক্ষমতা আপনার হাতে, প্রধানমন্ত্রীকে হাসনাত আগামী বছরই তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরুর আশা ত্রাণমন্ত্রীর আগামী পাঁচ বছর আমিই কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী: আমির হামজা কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা, গাড়ির গ্লাস ভাঙচুর গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে ভালো পরিকল্পনা দিলে গ্রহণ করা হবে বিদ্যুতের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১০ Time View
12

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে, তাই তার উচিত হবে দেশে ফিরে নিজের কৃতকর্মের সাজা ভোগ করা।

ভিডিওটি ধারণের সময় সোহেল তাজ রাজধানীর ‘জুলাই ৩৬ জাদুঘর’ বা সাবেক গণভবনের সামনে উপস্থিত ছিলেন। তিনি জানান, সেখানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ স্বচক্ষে দেখতে আসছেন কীভাবে তৎকালীন সরকারের নির্দেশনায় নির্বিচারে হত্যাকাণ্ড ও দমন-পীড়ন চালানো হয়েছিল।

শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা করছেন—এমন গুঞ্জনের পরিপ্রেক্ষিতে সোহেল তাজ জোর দিয়ে বলেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়া এখন সময়ের দাবি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের ইঙ্গিত করে তিনি পুনরুল্লেখ করেন, দেশের মানুষ অধীর আগ্রহে তার প্রত্যাবর্তন ও আইনি বিচার দেখার অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com