বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২২ Time View
29

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি-আমতলী এলাকায় সড়কের খানাখন্দ ও সংস্কারকাজের কারণে সোমবার রাত থেকে থেমে থেমে যানজট চলছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ময়নামতি থেকে ঢাকামুখী লেনে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

হাইওয়ে পুলিশ জানায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ধীরগতির সংস্কারকাজ এবং টানা বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। সোমবার রাতে অতিবৃষ্টির কারণে ভাঙা অংশে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে রাতভর মহাসড়কে যানবাহনের জটলা তৈরি হয়, যা মঙ্গলবার সকালেও অব্যাহত ছিল। তবে সকাল থেকে যানজট কিছুটা কমে এসেছে। মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

সড়ক ও জনপথ অধিদপ্তর জানিয়েছে, ময়নামতি সংলগ্ন আমতলী এলাকায় প্রায় আধা কিলোমিটার সড়কে সংস্কারকাজ চলছে। বৃষ্টিপাত কমলে সড়কটির স্থায়ী মেরামত করা হবে। অতিরিক্ত বৃষ্টির সময় খানাখন্দে পানি জমে মাঝে মধ্যে যানবাহন আটকে যাচ্ছে।

কুমিল্লা থেকে বাসে ঢাকায় যাওয়ার পথে মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকার সমকালকে বলেন, আজ সকালে শাসনগাছা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছি। ময়নামতি আসতে স্বাভাবিক সময়ে যেখানে ১০ মিনিট লাগে, সেখানে আজ প্রায় এক ঘণ্টা লেগেছে।

হাইওয়ে ময়নামতি থানার এসআই আনিসুর রহমান সমকালকে বলেন, রাত থেকে অতিবৃষ্টির কারণে মহাসড়কে যানজট দেখা দেয়। সারা রাত আমরা রাস্তায় ছিলাম। তবে মঙ্গলবার সকাল থেকে যানজট কিছুটা কমে এসেছে। যানবাহন ধীরগতিতে চলছে।

তিনি আরও বলেন, সড়কের ভাঙা অংশগুলো মেরামত না করা পর্যন্ত যাত্রীদের এমন ভোগান্তি পুরোপুরি কমবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com