বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Title :
সোনাগাজী যুবদল নেতা সাইফুল বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র দাখিল রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দুপুরের পর ইসিতে জমা দেবে বিএনপি পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের ৯ দাবি আরও ১২ জেলায় চালু হলো ই-বেইলবন্ড ব্যবস্থা সাভারে বোমা আতঙ্ক: উগ্রবাদীদের আনাগোনা ফিরছে? কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে কোনো অগ্রগতি হয়নি: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধিদলের বৈঠক

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮ Time View
9

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ভোরে লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মহেশপুর রেল স্টেশন সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাউখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার ভোরে স্থানীয় লোকজন হাটার সময় রেললাইনের ওপর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ হস্তান্তর করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com