বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Title :
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানকে সরানো হলো দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে ১৪ শ্রমিকের মৃত্যু কলম্বিয়ায় ভূমিকম্পে অন্তত ১৮০ জন নিহত, জীবিতদের উদ্ধারে চলছে মরিয়া চেষ্টা গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ হরমুজ প্রণালিতে কার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’? ট্রাম্প-মোহেব্বির বিপরীত দাবি ঢাকাসহ যেসব বিভাগে বজ্রবৃষ্টির আভাস বাংলাদেশ সফরের সময়ে আফগানিস্তানের বিপক্ষে খেলতে আগ্রহী ভারত বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে সারাদেশে লোডশেডিং, পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে

ঢাকাসহ যেসব বিভাগে বজ্রবৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
7

রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে রাজধানী ঢাকার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com