শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Title :
নাফ নদী থেকে ট্রলারসহ ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ভারতে বসে হাসিনার ‘উস্কানি’: প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুমে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ গুলশানে গোপন বৈঠক: আওয়ামী লীগের ছয় নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে? হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী সিলেটে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গাজায় ‘যুদ্ধবিরতির’ পরও ১২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

হরমুজে দ্বিতীয় কোনো ‘করিডর’ হতে দেবে না ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
17

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালিতে কৌশলগত কোনো বিকল্প পথ বা দ্বিতীয় করিডর তৈরির সুযোগ ইরান কখনোই দেবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসিন রেজাই।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে প্রকাশিত এক বিবৃতিতে রেজাই সতর্ক করে জানান, যদি এই অবরোধ অব্যাহত থাকে, তবে মার্কিন রণতরি ও বাহিনীকে মারাত্মক ঝুঁকি এবং সম্ভাব্য প্রাণহানির মুখে পড়তে হবে।

ওয়াশিংটনকে তাদের অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সংঘাতময় পরিস্থিতির এই ধারাবাহিকতা ইরান কোনোভাবেই মেনে নেবে না।’

সম্প্রতি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব হিসেবে নিয়োগ পাওয়া এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, ‘হরমুজ প্রণালিতে আমরা কখনোই দ্বিতীয় কোনো করিডর খোলার অনুমতি দেব না।’

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ বা ট্রানজিট রুট। এই নৌপথ ঘিরে যেকোনো ধরনের উত্তেজনা সামুদ্রিক নিরাপত্তা এবং বিশ্বব্যাপী জ্বালানির বাজারে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com