শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Title :
শেরপুরে ১৮১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি নিয়ে সংঘর্ষে আহত ৩০ গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা কলেজে নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ ও ৬ দোকান ভস্মীভূত নাটোরের সিংড়ায় ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে গজারী বনে প্রৌঢ়কে হত্যার চেষ্টা ও টাকা ছিনতাই, থানায় অভিযোগ শেরপুরে পর্যটকদের জন্য সুখবর: আধুনিক রূপ পেল ঝিনাইগাতি ডাকবাংলো নাটোরের গুরুদাসপুরে সৎ ভাইয়ের মিথ্যা অপবাদের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা: ১৮ মাস পর রহস্য উদ্ঘাটনের পর ঘাতকদের ফাঁসির দাবি মায়ের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে মেম্বার পদে লড়বেন সেলিনা পারভীন

জুলাই আদেশ না মানলে সরকার সংসদ অবৈধ: গোলাম পরওয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View
44

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে-অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও গণভোটের রায় মানছেন না। কারণ, গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মানলে বিএনপির নোট অব ডিসেন্ট বাতিল হবে। এই আদেশ না মানলে সরকার ও সংসদ অবৈধ।

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ‘গণভোটের গণরায় বাস্তবায়নে চ্যালেঞ্জ: উত্তরণে আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব বলেছেন গোলাম পরওয়ার। আইনজীবী ঐক্য পরিষদ এই সেমিনার আয়োজন।

গোলাম পরওয়ার বলেন, বিএনপির নোট অব ডিসেন্টের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হলে প্রধান সংস্কারগুলোই হবে না। তাই, বিএনপি ধোঁকা দিচ্ছে।

ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি জসীম উদ্দীন সরকার বলেন, বর্তমান অ্যাটর্নি জেনারেল জেল-জুলুমের শিকার ছিলেন, সংস্কার ছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৈরি সংবিধানে রাষ্ট্র পরিচালিত হলে আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা গড়ে উঠবে।

ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, যারা এখন জুলাই সনদ নিয়ে তালবাহানা করছে, তাদের কাউকে গণঅভ্যুত্থানের সময় খুঁজে পাওয়া যায়নি।

জামায়াতের এমপি ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম এমপি বলেন, সংবিধান সংশোধনী কমিটির নামে সরকার জনগণের সঙ্গে আরেকটি প্রতারণা করতে যাচ্ছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি বলেন, বিএনপির ৩১ দফার প্রথম দফা সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি। তা তারা ভঙ্গ করেছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে বিএনপি অবৈধ বললেও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, সংবিধানের চতুর্থ তপশিল ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি সংক্রান্ত সুনির্দিষ্ট অনুচ্ছেদ। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রান্তিকাল। ১৯৭২, ১৯৭৩ সালে যদি আদেশ দেওয়া যায়, তাহলে ২০২৫ সালে ক্রান্তিকালে কোনো আদেশ দেওয়া যাবে না?

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com