বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Title :
রেজিস্ট্রার অফিসের খাবার টেবিলে ঘুসের লেনদেন, ছবি ভাইরাল ছাত্র গণজমায়েত কর্মসূচির ঘোষণা শিবিরের, শহীদ মিনার থেকে যাত্রা শুরু বিপ্লবের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসেনি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় গণ অধিকার পরিষদের মুখপাত্রের উদ্বেগ জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বিকেলে ‘বর্ষা বিপ্লবের গান’ নারী নেতৃত্ব অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের অন্যতম শর্ত সরকারকে জামায়াত আমির: শহীদ ও মুক্তিযোদ্ধার পূর্ণাঙ্গ তালিকা করুন ছাত্রদলের মাস্তানি সহ্য করা হবে না: শিবির সভাপতি জুলাই গণহত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ছাত্রশক্তির গণমিছিল আবারও হল দখল ও ক্যাম্পাস নিয়ন্ত্রণের পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম

কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View
66
হত্যা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনের পর কারামুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি।

তার আইনজীবী মো. রবিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

আইনজীবী বলেন, মোহাম্মদপুর থানার দুটি, গুলশান থানার একটি এবং রমনা থানার এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান আর এস ফাহিম। জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর শনিবার সন্ধ্যায় কারামুক্ত হন তিনি। সেখানে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

২৯ মার্চ বিকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিমকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী। এরপর রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। পরবর্তীতে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

মো. ইমরান নামে এক ব্যক্তি হত্যা মামলায় ৩০ মার্চ তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর তাকে মোহাম্মদপুর থানার তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। দুই মামলায় আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। একটি নামঞ্জুর হয়। 

তিন মামলায় জামিনের আদেশের পর তাকে রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। সর্বশেষ এ মামলায় জামিন নিয়ে কারামুক্ত হলেন ফাহিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com