শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Title :
ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’ জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস চট্টগ্রাম বিমানবন্দরে কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা! পিএসের ‘কল রেকর্ড’ ফাঁসে তোলপাড় আন্দোলনের পরিচয় অপরাধের ঢাল হতে পারে না সুইজারল্যান্ড সফর স্থগিত করলেন শাহবাজ শরিফ বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি একাদশ নিয়ে খেলেছে ফ্রান্স

কুকিয়ারচরের সাংবাদিকতা প্রশ্নের সম্মুখীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৭ Time View
68
মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি-ডুমরাকান্দা সড়কের মাঝামাঝি স্থানে কালভার্ট নির্মাণের জন্য রাস্তা কেটে গর্ত করা হয়েছে। কাটা রাস্তার দুই প্রান্তে কোন ব্যারিকেড না থাকা, সতর্কতামূলক নির্দেশিত সাউন বোর্ড না থাকা এবং চলাচলের উপযুক্ত কোন বাইপাস রাস্তা না থাকায় কয়েক মাসে বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছে। স্থানীয় জনগন,সচেতন মহল এবং সাংবাদিক সমাজ বিভিন্ন সময় উল্লেখিত সমস্যা সমাধানের দাবী জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অদৃশ্য কারণ কর্ণপাত করেন নি।
গত সোমবার(২ জুন) সন্ধ্যা ৭ টায় উক্ত কালভার্ট তৈরীর গর্তে মোটরসাইকেল দুর্ঘনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সাত্তার নিহত হন। সাত্তার নিহতের শোক কাটতে না কাটতেই কয়েক ঘন্টার মধ্যে একটি অটোরিক্সা দূর্ঘটনার শিকার হয়।  সর্বশেষ একজন মানুষের জীবনের বিনিময়ে “রাস্তা বন্ধ”সতর্কতা মূলক সাইন বোর্ড লাগানো হয়েছে।
কর্তপক্ষে দায়িত্ব অবহেলা এবং গাফিলতির সমালোচনা শেষ হতে না হতেই “Md. Rasel”নামের একটি ফেইস বুক ID থেকে একটি পোস্ট নতুন বিতর্কের সৃষ্টি করেছে। Md.Rasel তার পোস্টে দাবী করেছেন দ্বাড়িয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে দূর্ঘটনায় নিহত সাবেক সেনা সদস্যর মৃত্যুতে বাণিজ্য করলো তিন সাংবাদিক। তারা ৫ লক্ষ টাকা দাবী করে ১ লক্ষ টাকা নগদ গ্রহণ করে। কার নিকট টাকা দাবী করলো কে ই বা ১ লক্ষ টাকা তাদের দিল Md. Rasel তার পোস্ট তা উল্লেখ করেন নি। Md.Rasel তার পোস্টে উল্লেখ করেন ৩ সাংবাদিকে নামসহ বিস্তারিত পরে আসছে। এই প্রতিবেদন লেখা পযর্ন্ত Md.Rasel টাকা দাবী করা ৩ জন সাংবাদিকের নাম প্রকাশ করেন নি।Md.Rasel এর এ পোস্ট কুলিয়ারচরের সাংবাদিকতাকে নতুন প্রশ্নের সম্মুখীন করেছে।
এদিকে সাংবাদিক মোঃ মাইন উদ্দিন  Md.Rasel এর পোস্টের সত্যতা যাচাইয়ের প্রয়োজনীয় তদন্ত করার দাবী জানিয়েছেন।
Md.Rasel যেহেতু বলেছেন ৩ সাংবাদিকের নামসহ বিস্তারিত আসছে সেহেতু তাদের নাম দ্রুত প্রকাশ করা হোক। ৩ জনের জন্য  কুলিয়ারচরের সকল সাংবাদিক যেন কলঙ্কিত না হয়।ঐ ৩ জন হলুদ সাংবাদিককে খুঁজে বের করতে না পারলে এ বদনাম বহন করতে হবে কুলিয়ারচরের সাংবাদিকদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com