বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

সীমান্ত বাংলাদেশিদের জন্য অনিরাপদ হলে, বিএসএফকেও ঘুমাতে দেওয়া যাবে না: তারেক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৭৬ Time View
108

নিউজ ডেস্ক:
সীমান্ত হত্যা বন্ধে এবং বিএসএফের আচরণের কড়া জবাব দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক পোস্ট দিয়েছেন আমজনতার দলের তারেক রহমান। বুধবার (১৩ মে) তার ফেসবুক পেজ থেকে দেওয়া এই পোস্টে সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যার প্রতিবাদে প্রচলিত কূটনৈতিক ব্যবস্থার বাইরে গিয়ে কঠোর ও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তারেক রহমান তার পোস্টে উল্লেখ করেন, সীমান্তে সাধারণ মানুষ হত্যার পর কেবল ‘ফ্ল্যাগ মিটিং’ বা পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এখন থেকে সীমান্তে বাংলাদেশের একজন নাগরিক আক্রান্ত হলে বিএসএফকেও এর চড়া মূল্য দিতে হবে। তিনি মনে করেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিডিআর (বর্তমান বিজিবি) ও সাধারণ জনগণের যৌথ প্রচেষ্টায় তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়া জরুরি। তার মতে, যতক্ষণ পর্যন্ত বিএসএফকে পাল্টা চাপের মুখে ফেলা না যাবে, ততক্ষণ সীমান্তে বাংলাদেশীদের জীবন অনিরাপদই থেকে যাবে।

পোস্টে তিনি আরও দাবি করেন, সীমান্তে শান্তি প্রতিষ্ঠার জন্য বিএসএফের আগ্রাসনের বিপরীতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি লেখেন, ‘সীমান্ত বাংলাদেশীর জন্য অনিরাপদ হলে বিএসএফকেও ঘুমাতে দেওয়া যাবে না।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একপক্ষ তার এই অনমনীয় অবস্থানকে দেশপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেখলেও, অন্যপক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতির আশঙ্কা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com