২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মশাল মিছিল
Reporter Name
Update Time :
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
০
Time View
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মশাল মিছিল
চট্টগ্রামের ফটিকছড়িতে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে মশাল মিছিল বের করেছেন স্থানীয় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার উপজেলার লেলাং ইউনিয়ন ও পৌরসভা এলাকায় পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিলে অংশগ্রহণকারীরা গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।এদিকে, এই মিছিলের বিষয়টি পুলিশের নজরে আসার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে প্রশাসন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানিয়েছেন, এ ধরনের কর্মসূচি বিশৃঙ্খলা তৈরি করতে পারে, তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে...
1
চট্টগ্রামের ফটিকছড়িতে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে মশাল মিছিল বের করেছেন স্থানীয় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার উপজেলার লেলাং ইউনিয়ন ও পৌরসভা এলাকায় পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিলে অংশগ্রহণকারীরা গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।
এদিকে, এই মিছিলের বিষয়টি পুলিশের নজরে আসার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে প্রশাসন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানিয়েছেন, এ ধরনের কর্মসূচি বিশৃঙ্খলা তৈরি করতে পারে, তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। উল্লেখ্য, ২০০৪ সালের ওই নারকীয় হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হয়েছিলেন।