শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Title :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ কিমের সঙ্গে বৈঠক চান ট্রাম্প: কাটছে না ধোঁয়াশা ছাত্র ইউনিয়নের মিছিল-বঙ্গভবন, মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা নতুন রাষ্ট্রপতি বরণে প্রস্তুত বঙ্গভবন ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মশাল মিছিল বাংলাদেশে বিদ্যুৎ সংকটের সমাধান কী? জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি মিরসরাইয়ের বারইয়ারহাট বাজারে নিত্যপণ্যের চড়া দাম, দিশেহারা সাধারণ মানুষ ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নতুন রাষ্ট্রপতি বরণে প্রস্তুত বঙ্গভবন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শপথ গ্রহণ করবেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই শপথ অনুষ্ঠানকে ঘিরে রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নিতে সাজ সাজ রব পড়ে গেছে পুরো বঙ্গভবন জুড়ে।

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান ও বঙ্গভবনের আশেপাশের চিত্র গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বদলে গেছে। নিরাপত্তার খাতিরে এলাকার বিভিন্ন সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতায় বঙ্গভবনের সামনের অংশ এখন বেশ পরিপাটি। এছাড়া অনুষ্ঠানস্থলে আগত অতিথিদের সুবিধার্থে এবং নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজরদারি বজায় রেখেছে।

এর আগে বৃহস্পতিবার নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারির মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে। ইসি সচিব আখতার আহমেদের সই করা সেই প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তিনি শপথ নেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com