শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Title :
জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা সুন্দরগঞ্জে মৃত ব্যক্তির নামে নতুন করে বিয়ের নিবন্ধনের অভিযোগ, তোলপাড় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা ভূমি দখলে অগ্রসর রাশিয়া, পোকরোভস্কে ৩৫ সেনাকে হত্যার দাবি ইউক্রেনের রাষ্ট্রপতি নির্বাচনই দেশে গণতন্ত্রের বড় প্রমাণ: মীর শাহে আলম তথ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন আন্দালিভ রহমান পার্থ সাড়ে তিন মাসে জোরারগঞ্জ থানার অভাবনীয় সাফল্য: মাদক, অস্ত্র ও চোরাই মালামালসহ গ্রেফতার শতাধিক রোববার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাটোরে আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ রাকসুর ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে রাবি ছাত্রদলের বিক্ষোভ

সুন্দরগঞ্জে মৃত ব্যক্তির নামে নতুন করে বিয়ের নিবন্ধনের অভিযোগ, তোলপাড়

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
12

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে মৃত্যুর দুই বছর পর এক যুবকের বিবাহ পুনরায় নিবন্ধনের গুরুতর অভিযোগ উঠেছে নিকাহ রেজিস্ট্রার (কাজী) আব্দুল হাইয়ের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিয়ের নিকাহনামা ও রেজিস্ট্রেশনের প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়।

তারাপুর ইউনিয়ন পরিষদের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, মো. মতিয়ার রহমান নামের ওই যুবক ২০২৪ সালের ১৭ এপ্রিল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, তারাপুর ইউনিয়নের লাটশালা গ্রামের মো. নায়েব আলীর মেয়ে মোছা. শারমিন আক্তারের সঙ্গে পারিবারিকভাবে মতিয়ারের বিয়ে হয়েছিল। মতিয়ারের মৃত্যুর পর শারমিন অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হন।

মতিয়ারের বাবা মো. হোসেন আলীর অভিযোগ, ছেলের আগের বিয়ের নিকাহনামার একটি নকল কপির প্রয়োজন হওয়ায় তিনি সংশ্লিষ্ট কাজীর কাছে যান। কিন্তু পুরোনো নথিপত্র থেকে নকল কপি দেওয়ার বদলে কাজী আর্থিক সুবিধার বিনিময়ে ২০২৬ সালের বিষয়টি সামনে এনে গত ৮ আগস্ট মৃত মতিয়ার রহমান ও শারমিন আক্তারের বিয়ে নতুন করে রেজিস্ট্রি করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর সমালোচনার মুখে কাজী পুনরায় ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি তারিখ উল্লেখ করে আরেকটি নকল কপি সরবরাহ করেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ছেলে মারা গেছে ২০২৪ সালে। শারমিনের সঙ্গে তার পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল। আমি কেবল আগের বিয়ের একটি কপি আনতে গিয়েছিলাম, অথচ কাজী টাকা নিয়ে ২০২৬ সালে এসে নতুন করে এই বিয়ে নিবন্ধন করেছেন।”

তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে নিকাহ রেজিস্ট্রার আব্দুল হাই বলেন, “মৃত মতিয়ার রহমানের বিয়ে ২০২৬ সালের ৮ আগস্ট নতুন করে নিবন্ধনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কারো কাছ থেকে কোনো অর্থ নিয়ে এমন কাজ করিনি। আমার রেজিস্ট্রারে নিয়ম অনুযায়ী সব তথ্য সংরক্ষিত আছে। নথিপত্র যাচাই করলেই আসল সত্য বেরিয়ে আসবে।”

একই বিয়ের বিপরীতে ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি এবং ২০২৬ সালের ৮ আগস্ট—দুটি ভিন্ন তারিখের নিকাহনামা ও রেজিস্ট্রেশনের নথিসংক্রান্ত তথya আসায় স্থানীয় মহলে তীব্র প্রশ্ন উঠেছে। মৃত ব্যক্তির বাবা এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক মূল রেজিস্টার জব্দ করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, মতিয়ার যে ২০২৪ সালে মারা গেছেন, তা তিনি জানেন এবং তার পরিবার পরিষদ থেকে মৃত্যুর প্রত্যয়নপত্রও সংগ্রহ করেছে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি এ প্রসঙ্গে বলেন, নিয়মবহির্ভূত এমন কোনো কাজ করার সুযোগ নেই। তবে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com