বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।উপাচার্য তাঁর বার্তায় উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা সম্পন্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তিত্বের এই সাংবিধানিক পদে আসীন হওয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র আরও বিকশিত হবে এবং তরুণ প্রজন্ম জ্ঞানভিত্তিক সমাজ গঠনে...
1
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উপাচার্য তাঁর বার্তায় উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা সম্পন্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তিত্বের এই সাংবিধানিক পদে আসীন হওয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র আরও বিকশিত হবে এবং তরুণ প্রজন্ম জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নতুন অনুপ্রেরণা পাবে।