শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Title :
স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন বিজ্ঞানী থেকে রাষ্ট্রনীতির উজ্জ্বল নক্ষত্র ড. মঈন খান ভ্যাপসা গরম ও লোডশেডিং: গ্রামীণ জীবনে আবারও কদর বাড়ছে ঐতিহ্যবাহী তালপাতার হাতপাখার ভ্যাপসা গরম ও লোডশেডিং: নাটোরে কদর বেড়েছে হারিয়ে যেতে বসা তালপাতার হাতপাখার মহানবী (সা.)-এর উম্মত প্রীতি ও আল্লাহর পরিকল্পনার ওপর বিশ্বাসের শিক্ষা ভ্যাপসা গরম ও লোডশেডিং: নাটোরে ফিরেছে ঐতিহ্যবাহী তালপাতার হাতপাখার কদর এই গান দেখে মানুষ হাসাহাসি করবে না, এটা নিশ্চিত: জায়েদ খান

ভ্যাপসা গরম ও লোডশেডিং: নাটোরে কদর বেড়েছে হারিয়ে যেতে বসা তালপাতার হাতপাখার

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ের জেরে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন আধুনিক প্রযুক্তির যুগে প্রায় হারিয়ে যাওয়া তালপাতার হাতপাখাই হয়ে উঠেছে স্বস্তির প্রধান ভরসা। বিশেষ করে গ্রামীণ জনপদে নিম্ন আয়ের মানুষের কাছে এর চাহিদা এখন তুঙ্গে।

নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের স্থানীয় পাখা বিক্রেতা রায়হান আলী জানান, বাঁশের কঞ্চি, সুতা ও তালপাতা দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয় এসব পাখা। তালপাতা পানিতে ভিজিয়ে, শুকিয়ে এবং দেশীয় অস্ত্রের সাহায্যে কেটে বিভিন্ন আকৃতি দেওয়া হয়। এরপর সুতা দিয়ে বাঁধাই ও হাতল লাগিয়ে সবশেষে রংকরা হয়। আকার ও মানভেদে প্রতিটি পাখা ২০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়। তবে কাঁচামালের সংকট ও সামান্য মুনাফার কারণে অনেক কারিগরই এখন পেশা বদলাতে বাধ্য হচ্ছেন।

বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক শাহনাজ বেগম উল্লেখ করেন, বাংলা সাহিত্য ও লোকসংস্কৃতিতে তালপাখার এক বিশেষ স্থান রয়েছে। একে ঘিরে রয়েছে নানা প্রবাদ, ছড়া ও গান। তাই গ্রামীণ ঐতিহ্যের এই শিল্পকে টিকিয়ে রাখা সময়ের দাবি।

ইতিহাসবিদদের মতে, ভারতীয় উপমহাদেশে প্রাকৃতিক উপাদানে তৈরি তালপাখার ব্যবহার দুই হাজার বছরেরও বেশি পুরনো। আবহমান বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য এই লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে এখন প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা, কারিগরদের জন্য সহজ ঋণ ও সুনির্দিষ্ট বাজারজাতকরণের ব্যবস্থা। অন্যথায় বাংলার এই হাজার বছরের ঐতিহ্য কেবল স্মৃতিতেই রয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com