সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Title :
রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা ড্রামে ভরে শেরপুরে লাশ ফেলে দেওয়া বিউটি পার্লারকর্মী হত্যা মামলার মূল অভিযুক্ত ফাতেমাসহ গ্রেপ্তার ৪ রামগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নবউত্তীর্ণ আলিম পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে আরও একটি বিপ্লব হবে: এস এম ফরহাদ লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সৈয়দপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ পাইয়ে দেওয়ার প্রলোভনে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল আওয়ামী লীগের ছিল কোটা, আর বিএনপির দলীয়করণ চলছে: সাদিক কায়েম লালমনিরহাটে এইচএসসি ফলে বড় বিপর্যয়: দুই বছরে পাসের হার কমল ৩২%, শূন্য পাস ৬ প্রতিষ্ঠানে রামগঞ্জে বাসার ছাদে গাঁজা চাষ, ৫ ফুট গাছসহ আটক ১

সিংড়ার ইটালি ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন সবুজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View
42

ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ার ৩ নম্বর ইটালি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন সবুজ বলেছেন, নির্বাচিত হলে এলাকার কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং খেলাধুলায় সমান গুরুত্ব দিয়ে এই জনপদকে একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। পাশাপাশি মাদক, জুয়া, চুরি, ছিনতাই এবং বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকালে সিংড়ার বিনগ্রাম বাজারে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব (SSPC) আয়োজিত সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নিজের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সালাহউদ্দিন সবুজ জানান, সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের বৈষম্য দূর করে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি। এছাড়া বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরির পাশাপাশি প্রতিটি গ্রামে খেলার মাঠ তৈরির প্রতিশ্রুতি দেন এই সম্ভাব্য প্রার্থী।

কৃষি ও চলনবিল অঞ্চলের উন্নয়নে তাঁর রূপরেখায় বলা হয়, কৃষকদের সেচ সুবিধা সম্প্রসারণ, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় নদী-নালা ও খাল-বিল সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া নাগরিক সেবা সহজলভ্য করা, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ইটালি ইউনিয়নকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সালাহউদ্দিন সবুজ।

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেনের পরিচালনায় এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি খলিল মাহমুদ ও সংবাদকর্মী ফয়সাল আহমেদ জনি। আয়োজকরা জানান, প্রার্থীদের পরিকল্পনা ও জনগণের প্রত্যাশা সামনে আনতে সিংড়ার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এই ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com