বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Title :
‘বাবাজি, আমার যৌবন-শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’ চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বাস চলাচল বন্ধ জেনেভা ক্যাম্পের ‘শীর্ষ মাদক কারবারি’ সেলিম গ্রেফতার নিহত সাংবাদিক দেবাশীষের পরিবারের পাশে থাকার আশ্বাস আমির হামজার বারইয়ারহাট পৌরসভায় ‘বিডি ক্লিন’-এর পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন ব্যবহারের আহ্বান কিম জং উনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ট্রাম্প ইরানকে সহায়তাকারী দেশের বিরুদ্ধে ট্রাম্পের কড়া হঁশিয়ারি ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্র: বিএনপির অবস্থান বদল ৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ শুরু দুপুর ২টায়

সাংবাদিক ইলিয়াস ও প্রতিমন্ত্রী নূরের লড়াই

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View
31

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

নুরুল হক নুরের ‘চরিত্র উন্মোচনের’ ঘোষণা দিয়ে ইলিয়াস হোসাইনের দেওয়া পোস্টের পর পাল্টা স্ট্যাটাসে তাকে কটাক্ষ করেছেন নুর।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসাইন লেখেন, ‘আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৮টায় নুরুল হক নুরুর চরিত্র জাতির সামনে উন্মোচন করা হবে। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে।’

ইলিয়াসের ওই পোস্টের পর একই দিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে পাল্টা স্ট্যাটাস দেন নুরুল হক নুর।

তিনি লেখেন, ‘সাংঘাতিক ইলিয়াস অনেক কষ্টে জোড়াতালি, এআই দিয়ে একটা ভিডিও বানাইছে। আসুন সকলে দেখে তার কষ্ট, পরিশ্রম সার্থক করি।’

ইলিয়াসকে উদ্দেশ করে নুর আরও লেখেন, ‘এ জাতির বিভ্রান্তকারী, জামাতিদের তুমিই ভরসা, চালিয়ে যাও ভাই। পারলে সপ্তাহে ১টা করে বানাও।’

তবে ইলিয়াস হোসাইনের ঘোষিত ভিডিওতে কী ধরনের তথ্য বা অভিযোগ তুলে ধরা হবে, সে বিষয়ে তার পোস্টে বিস্তারিত কিছু জানানো হয়নি। নুরের পাল্টা বক্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা আরও বাড়ে।

ইলিয়াস হোসাইন এর আগে বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন। অন্যদিকে নুরুল হক নুরও রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন ইস্যুতে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়ে থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com