বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

সাংবাদিকতার আড়ালে গোলাম রব্বানী ও আতাউরকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
4
নিজস্ব প্রতিবেদকঃ
সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে গোলাম রব্বানী ও আতাউরের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে কিংবা সংবাদ প্রকাশ ঠেকানোর কথা বলে টাকা দাবি করা হয়।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাংবাদিক পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে তাঁরা যোগাযোগ করেন। কারও বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকি, আবার কারও কাছে সংবাদ প্রকাশ না করার বিনিময়ে অর্থ চাওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে স্থানীয় সাংবাদিকতা ও প্রকৃত পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিযোগকারীদের ভাষ্য, সাংবাদিকতা একটি জনস্বার্থসংশ্লিষ্ট পেশা। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার স্বাভাবিক নিয়ম। কিন্তু সংবাদ প্রকাশকে চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা হলে তা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
স্থানীয় সাংবাদিকদের কয়েকজন বলেন, কয়েক মাস আগে নিরাজ্ঞন দাশ নামে একজন ব্যাবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে পাটকেলঘাটা  থানায় মামলা হয় । এরপর মামলা রেশ কাটতে না কাটতে পাটকেলঘাটা বাজারের বাপ্পী সাধু কাছ থেকে৫০হাজার টাকা চাঁদা দাবী করে তারা। চাঁদা না দেওয়ায় তারা দোকান সংস্কাররে বাঁধা দিয়ে পাটকেলঘাটার এক ভুমি কর্মকর্তাকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেন।বর্তমানে তাদের অত্যাচারে তালা উপজেলার সরকারী দপ্তরের কর্মচারী থেকে শুরু করে  ব্যাবসায়ীরা অতিষ্ঠ।  অচিতের এই সাংবাদিক নাম ধারী চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওয়তায় আনার জোর দাবী জানিয়েছেন তারা।
এ বিষয়ে গোলাম রব্বানী ও আতাউরের সাথে কথা বললে তারা জানান তারা বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে। একটি কুচক্রী মহল তাদের উপর ঈর্ষানিত হয়ে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com