মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
‘ঘুস.সাইট’ তৈরি করা সেই কিশোরের সঙ্গে জেলা প্রশাসকের বৈঠক জনগণের আস্থাই বিএনপির মূল শক্তি: আমানউল্লাহ আমান বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত চারজন সিএমএইচে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী কোনো শিক্ষককে সরাসরি বরখাস্ত করতে পারবে না গভর্নিং বডি: হাইকোর্ট বিমান চলাচলে আসছে নতুন বিধিমালা ল্যাপটপ পাচ্ছে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে কারাগারে ক্যান্টিন বয় গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রথমবার বান্দরবানে এসে রাজকীয় সংবর্ধনা পেলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী

জনগণের আস্থাই বিএনপির মূল শক্তি: আমানউল্লাহ আমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
2

জনগণের আস্থাই বিএনপির মূল শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। কোনো নিরীহ মানুষ যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সেদিকেও খেয়াল রাখতে হবে।

মঙ্গলবার দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, বিএনপি জনগণের দল। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠাই দলটির মূল লক্ষ্য। জনগণের ভোট ও আস্থার ভিত্তিতেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই জনগণকে যথাযথ মর্যাদা দিতে হবে এবং তাদের আস্থা ধরে রাখতে হবে।

তিনি বলেন, বিএনপিকে শুধু একটি রাজনৈতিক দল হিসেবে নয়, গণতন্ত্র, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে দলটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আমানউল্লাহ আমান বলেন, জনগণের আস্থা অর্জন করতে হবে এবং সব সময় তাদের পাশে দাঁড়াতে হবে। নিজ নিজ এলাকায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না থাকে, সেই বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি একটি জনবান্ধব দল। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনগণের আস্থা আরও দৃঢ় করতে হবে। জনগণের সমর্থন নিয়েই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

নেতাকর্মীদের ধৈর্য, সংযম ও সহনশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com