মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Title :
জনগণের আস্থাই বিএনপির মূল শক্তি: আমানউল্লাহ আমান বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত চারজন সিএমএইচে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী কোনো শিক্ষককে সরাসরি বরখাস্ত করতে পারবে না গভর্নিং বডি: হাইকোর্ট বিমান চলাচলে আসছে নতুন বিধিমালা ল্যাপটপ পাচ্ছে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে কারাগারে ক্যান্টিন বয় গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রথমবার বান্দরবানে এসে রাজকীয় সংবর্ধনা পেলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী মমতা ব্যানার্জীর ভাতিজি বৃষ্টির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত চারজন সিএমএইচে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বিমানবাহিনীর তিন সদস্যের জানাজা ও ফিউনারেল প্যারেড সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে। সোমবার রাতে দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সদস্যদের বহনকারী একটি জিপ দুর্ঘটনার কবলে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অপর চার সদস্য বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার বিকেলে কুর্মিটোলা ঘাঁটিতে আয়োজিত এই শোকাবহ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের পর তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে, যেখানে পরবর্তীকালে যথাযথ সামরিক সম্মানে তাদের দাফন সম্পন্ন করা হবে। বিমানবাহিনী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com