সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Title :
রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা ড্রামে ভরে শেরপুরে লাশ ফেলে দেওয়া বিউটি পার্লারকর্মী হত্যা মামলার মূল অভিযুক্ত ফাতেমাসহ গ্রেপ্তার ৪ রামগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নবউত্তীর্ণ আলিম পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে আরও একটি বিপ্লব হবে: এস এম ফরহাদ লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সৈয়দপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ পাইয়ে দেওয়ার প্রলোভনে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল আওয়ামী লীগের ছিল কোটা, আর বিএনপির দলীয়করণ চলছে: সাদিক কায়েম লালমনিরহাটে এইচএসসি ফলে বড় বিপর্যয়: দুই বছরে পাসের হার কমল ৩২%, শূন্য পাস ৬ প্রতিষ্ঠানে রামগঞ্জে বাসার ছাদে গাঁজা চাষ, ৫ ফুট গাছসহ আটক ১

শেরপুর জেলা পরিষদ প্রশাসক মামুনুর রশীদ পলাশের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫৩ Time View
66

সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা

শেরপুর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির স্থগিত কমিটির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে খরমপুরবাসীর উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাবেক কাউন্সিলর রাশেদুল ইসলাম রানার আয়োজনে এই ধর্মীয় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত হোসেন।

বক্তারা জানান, মামুনুর রশীদ পলাশের হৃদযন্ত্রে চারটি ব্লক ধরা পড়ায় তাঁর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক সুস্থতার জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা তাঁর রাজনৈতিক অবদান ও জনকল্যাণমূলক কাজের প্রশংসা করে আশা প্রকাশ করেন যে, তিনি দ্রুত সুস্থ হয়ে পুনরায় জনগণের সেবায় ফিরে আসবেন।

দোয়া মাহফিলে খরমপুর এলাকার সর্বস্তরের জনগণ ছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com