সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি সুলতানা রাজিয়া। সাধারণ সম্পাদক রায়হানা আক্তার লিপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মোছাঃ শাপলা ও সহ-সভাপতি সুবর্ণা আক্তার। আলোচনা সভায় বক্তারা মহিলা দলের গৌরবোজ্জ্বল রাজনৈতিক ইতিহাস স্মরণ করার পাশাপাশি আগামী দিনে নারীর অধিকার রক্ষা এবং দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।