শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ শুক্রবার
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
০
Time View
শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ শুক্রবার
আগামীকাল শুক্রবার (২৮ আগস্ট) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগের শহীদ হাদী চত্বরে একটি ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। জুমার নামাজের পর দুপুর ২টায় এই কর্মসূচি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আয়োজিত এই সমাবেশে কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। সেখানে সংগঠনের জাতীয় ও কেন্দ্রীয় নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুরো অনুষ্ঠানটির মিডিয়া সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন...
1
আগামীকাল শুক্রবার (২৮ আগস্ট) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগের শহীদ হাদী চত্বরে একটি ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। জুমার নামাজের পর দুপুর ২টায় এই কর্মসূচি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আয়োজিত এই সমাবেশে কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। সেখানে সংগঠনের জাতীয় ও কেন্দ্রীয় নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুরো অনুষ্ঠানটির মিডিয়া সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মু. মাইমুন ইসলাম।