বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Title :
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন রাষ্ট্রপতির সঙ্গে ইসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সুন্দরগঞ্জে পৈতৃক জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগ নিয়ে উত্তেজনা লক্ষ্মীপুরে বাবার বাড়ি বেড়াতে এসে গৃহবধূ ধর্ষণ, অটোরিকশাচালক গ্রেপ্তার দেশ ছাড়ছেন গার্মেন্টস শ্রমিকরা, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দাবি মাঠ পর্যায়ের ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে আসছে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত সেই বিএনপি নেতাকে বহিষ্কার ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী-উপদেষ্টাসহ ১০ আসামি স্বাধীনতা আন্দোলন থেকে চব্বিশের গণঅভ্যুত্থান, সবখানে নজরুলই অনুপ্রেরণা

দেশ ছাড়ছেন গার্মেন্টস শ্রমিকরা, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় ও আকাশচুম্বী দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মজুরি কাঠামো ঠিক করা অপরিহার্য। ন্যায্য মজুরি কোনো করুণার বিষয় নয়, বরং এটি শ্রমিকের মৌলিক অধিকার হিসেবে তারা উল্লেখ করেন।

বৈঠকে বক্তারা সতর্ক করে দিয়ে বলেন যে, বর্তমান বেতনে টিকে থাকতে না পারায় দক্ষ শ্রমিকরা বাধ্য হয়ে দেশ ছাড়ছেন। এই প্রবণতা রোধ করতে এবং মেধাবী শ্রমিকদের ধরে রাখতে দ্রুত বাস্তবভিত্তিক মজুরি কাঠামো কার্যকর করা জরুরি। এছাড়া মজুরি বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের জন্য রেশন সুবিধা, আবাসন, চিকিৎসা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

শ্রমিক নেতারা মালিকপক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত একটি স্বাধীন মজুরি বোর্ড গঠনের ওপর জোর দিয়েছেন। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী প্রতি তিন বছর পরপর মজুরি বোর্ড পুনর্গঠনের কথা থাকলেও তাতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে রাজপথে বড় ধরনের আন্দোলনের হুমকিও দিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com