বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Title :
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ শুক্রবার মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন রাষ্ট্রপতির সঙ্গে ইসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সুন্দরগঞ্জে পৈতৃক জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগ নিয়ে উত্তেজনা লক্ষ্মীপুরে বাবার বাড়ি বেড়াতে এসে গৃহবধূ ধর্ষণ, অটোরিকশাচালক গ্রেপ্তার দেশ ছাড়ছেন গার্মেন্টস শ্রমিকরা, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দাবি মাঠ পর্যায়ের ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে আসছে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত সেই বিএনপি নেতাকে বহিষ্কার ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

লক্ষ্মীপুরে বাবার বাড়ি বেড়াতে এসে গৃহবধূ ধর্ষণ, অটোরিকশাচালক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View
26

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে অটোরিকশাচালকের বিরুদ্ধে বাবরের বাড়িতে বেড়াতে আসা এক তরুণী গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত চালককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন।

গ্রেপ্তারকৃত অটোচালকের নাম তাজ উদ্দিন। তিনি একই এলাকার ইমাম উদ্দিন দেওয়ানের ছেলে। অন্যদিকে, ভুক্তভোগী তরুণী পাশের কালিরচর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে ওই কিশোরীর বিয়ে হয় এবং বর্তমানে তিনি তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন ভোরে মায়ের সঙ্গে অভিমান করে তিনি বাড়ি ছেড়ে লক্ষ্মীপুর শহরে চলে যান। পরবর্তীতে দুপুরে বাড়ি ফেরার পথে পথ হারিয়ে ফেললে অভিযুক্ত তাজ উদ্দিন তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে নিজের অটোরিকশায় তোলেন।

অভিযোগে আরও প্রকাশ পায়, তরুণীকে নিরাপদে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন এক বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন ওই চালক। পরে তাকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভুক্তভোগীর চিৎতকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চালক তাজ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি, ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com