রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে এক পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

রংপুর নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ার একটি বাসা থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকসহ তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে তালাবদ্ধ ওই বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন— ৬৫ বছর বয়সী গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০) এবং তাদের দুই সন্তান প্রার্থী (২৫) ও প্রীয়ম (১২)।

স্থানীয়দের ভাষ্যমতে, বেশ কিছুদিন ধরে ওই বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পাওয়া এবং ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে পুলিশের সহায়তায় তালা ভেঙে ঘরে ঢুকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কিংবা পারিবারিক ট্র্যাজেডির ফলাফল হতে পারে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশের পাশাপাশি বিভিন্ন তদন্তকারী সংস্থা কাজ করছে। তদন্ত সম্পন্ন হলেই মৃত্যুর সঠিক রহস্য জানা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com