চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা
Reporter Name
Update Time :
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
৪
Time View
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা
দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, তালিকাভুক্ত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের অবিলম্বে গ্রেফতারের কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসীদের নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো গড়িমসি করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।সন্ত্রাসীদের গ্রেফতারে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দিলেও দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বলেও...
5
দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, তালিকাভুক্ত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের অবিলম্বে গ্রেফতারের কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসীদের নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো গড়িমসি করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।
সন্ত্রাসীদের গ্রেফতারে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দিলেও দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বলেও তিনি গণমাধ্যমকে জানান।