রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Title :
বিজের সুবর্ণজয়ন্তী: প্রান্তিক মানুষের পাশে থাকার অঙ্গীকার জমির বিরোধে চাচাতো ভাইকে হত্যা, ভারতে পালাতে গিয়ে আটক ২ পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া অন্য যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধের দাবি তরুণীকে হত্যার পর মাথা-হাত বিচ্ছিন্ন: নারীসহ ৫ জন রিমান্ডে ভারতের সঙ্গে সম্পর্ক হবে মর্যাদা-সমতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে: সারজিস গ্রিসে দাবানল ছড়ানোর অভিযোগে ইসরায়েলি নাগরিক আটক কলকাতায় অগ্নিকাণ্ড: কুষ্টিয়ায় পৌঁছেছে সাংবাদিক দেবাশীষসহ স্বজনদের মরদেহ ওসমানীনগরে মৃত্যুফাঁদ: ১৬ দিনে সড়কে ঝরল ১৬ প্রাণ এই সময়ে এআই সম্পর্কে জ্ঞানার্জন খুবই গুরুত্বপূর্ণ: আতিকুর রহমান আদমজী ইপিজেডে হঠাৎ শতাধিক নারী শ্রমিক অসুস্থ

তরুণীকে হত্যার পর মাথা-হাত বিচ্ছিন্ন: নারীসহ ৫ জন রিমান্ডে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

রাজধানীর সবুজবাগে এক তরুণীকে নৃশংসভাবে হত্যার পর তার মাথা ও দুই হাত বিচ্ছিন্ন করার ঘটনায় গ্রেফতার পাঁচজনকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালতে শুনানি শেষে শনিবার এ আদেশ দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানালেও, উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃতদের মধ্যে নুসরাত জাহান সাহিদা, ফারুক, শালে সুজন, ডি. মামুন ও রাফি ইসলাম রয়েছেন।

গত ৬ আগস্ট সবুজবাগ থানার বাগানবাড়ী কালভার্ট এলাকা থেকে তরুণীর খণ্ডিত দেহাংশ উদ্ধারের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত তরুণীর নাম ছুরাইয়া আক্তার ফালানী। তদন্তে প্রাপ্ত সিসিটিভি ফুটেজে ঘটনার রাতে ছুরাইয়াকে আসামিদের সঙ্গে দেখা যায়। পুলিশের ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ডিজিটাল তথ্য-প্রমাণে এই হত্যাকাণ্ডে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা নিশ্চিত হতে রিমান্ডে নিয়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com