শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
ভারতের দেওয়া বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’ মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা-সিনেমা নিষিদ্ধের মতো: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানির উচ্চমূল্য পরিশোধে ৫ বিলিয়ন ডলার বাড়তি খরচ করতে হয়েছে: অর্থমন্ত্রী চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদের তালিকাও করছি গুরুদাসপুরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাভারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল তৃণমূলে নারীর অংশ নেওয়া নিশ্চিতে দলগুলোর নীতিতে পরিবর্তন জরুরি বিএনপি মানুষের অধিকারে বিশ্বাস করে: মঈন খান

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদের তালিকাও করছি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

সারাদেশে সক্রিয় চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অপরাধী চক্রের সঙ্গে যে সকল পুলিশ সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদেরও শনাক্ত করে তালিকাভুক্ত করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

ঢামেক হাসপাতালের আহত চিকিৎসকের শারীরিক অবস্থা দেখতে গিয়ে শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। ঢাকা মহানগরসহ দেশের প্রতিটি মেট্রোপলিটন এলাকায় মাদক কারবারি ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলাকারী চক্রের সদস্যদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে, যা পুলিশের সফলতার পরিচয়। তবে শুধু এই ঘটনা নয়, সমাজ থেকে চাঁদাবাজদের মূলোৎপাটন করাই সরকারের মূল লক্ষ্য। চাঁদাবাজরা রাতারাতি ধনী হওয়ার নেশায় গডফাদারদের নাম ভাঙিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com