শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

গরু চুরির প্রতিবাদে থানার সামনে গ্রামবাসীর বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

গাজীপুরের শ্রীপুরে গরু চুরির হার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। এর প্রতিবাদে এবং চুরির বিচার দাবিতে শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বরমী ইউনিয়নের পোষাইদ গ্রামের শতাধিক গ্রামবাসী। এলাকাবাসীর অভিযোগ, গত এক মাসে ওই গ্রামে অন্তত চারটি গরু চুরির ঘটনা ঘটেছে, কিন্তু থানায় বারবার অভিযোগ জানালেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, চুরির ঘটনায় নাম উল্লেখ করে অভিযোগ দেওয়ার পরও পুলিশ অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করেনি, এমনকি ঘটনাস্থল পরিদর্শনেও যায়নি। তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও অভিযোগকারীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনার পর থানার ওসির সঙ্গে গ্রামবাসীরা সাক্ষাৎ করলে তিনি দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com