রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Title :
বিজের সুবর্ণজয়ন্তী: প্রান্তিক মানুষের পাশে থাকার অঙ্গীকার জমির বিরোধে চাচাতো ভাইকে হত্যা, ভারতে পালাতে গিয়ে আটক ২ পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া অন্য যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধের দাবি তরুণীকে হত্যার পর মাথা-হাত বিচ্ছিন্ন: নারীসহ ৫ জন রিমান্ডে ভারতের সঙ্গে সম্পর্ক হবে মর্যাদা-সমতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে: সারজিস গ্রিসে দাবানল ছড়ানোর অভিযোগে ইসরায়েলি নাগরিক আটক কলকাতায় অগ্নিকাণ্ড: কুষ্টিয়ায় পৌঁছেছে সাংবাদিক দেবাশীষসহ স্বজনদের মরদেহ ওসমানীনগরে মৃত্যুফাঁদ: ১৬ দিনে সড়কে ঝরল ১৬ প্রাণ এই সময়ে এআই সম্পর্কে জ্ঞানার্জন খুবই গুরুত্বপূর্ণ: আতিকুর রহমান আদমজী ইপিজেডে হঠাৎ শতাধিক নারী শ্রমিক অসুস্থ

যা সংশোধন হয়েছে তা আইনি ভিত্তি না পেলে কিসের ভিত্তিতে নির্বাচন : গোলাম পরওয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০৭ Time View
113

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন হয় কিভাবে? সংবিধানসহ যা যা সংশোধন হয়েছে, তা আইনের ভিত্তি না পেলে কিসের ভিত্তিতে নির্বাচন হবে। আজ ১১ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামীসহ আট দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, সরকারকে আমরা বলতে চাই, আগে জুলাই সনদ বাস্তবায়ন করে গণভোট আয়োজন করুন। নভেম্বরের মধ্যেই গণভোট করুন। তারপর ফেব্রুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

জামায়াত সেক্রেটারি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধীদের রায়কে ঘিরে স্বৈরাচার আওয়ামী লীগ নাশকতার চেষ্টা করছে। আট দল দেশের জনগণকে নিয়ে তো প্রতিহত করবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম পীরসাহেব চরমোনাই। এছাড়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com