শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Title :
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা মন্ত্রিত্ব পেয়েই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে আন্দালিভ পার্থ নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে গিয়ে মাদ্রাসাশিক্ষকের মর্মান্তিক মৃত্যু রদবদলের পর কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে নারায়ণগঞ্জে জুটের গোডাউন ও অটো গ্যারেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত চার মন্ত্রী-প্রতিমন্ত্রী কুলিয়ারচরে রেললাইনে এক যুবকের প্রাণহানি: নি/হ/তের পরিচয় ও মৃত্যুর কারণ অজানা দেশবাসীর কাছে দোয়া চাইলেন তথ্যমন্ত্রী সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্বীদার প্রশ্নে সতর্ক থাকার আহ্বান ছারছীনা পীরের

মহেশপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
5

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোকুলনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির আঙিনায় খেলছিল ওই শিশুটি। এ সময় লঘু লোভ বা লেবু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত আব্দুল মান্নান শিশুটিকে নিজের রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে শিশুর চিৎকার ও খোঁজাখুঁজির একপর্যায়ে তার মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com