নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে গিয়ে মাদ্রাসাশিক্ষকের মর্মান্তিক মৃত্যু
Reporter Name
Update Time :
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
৪
Time View
নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে গিয়ে মাদ্রাসাশিক্ষকের মর্মান্তিক মৃত্যু
নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে নেমে রায়হান কবির (২৮) নামের এক কওমি মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার শেখপাড়া গ্রামের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং তিনি দাহার শেখপাড়া কওমি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাদ্রাসার পাশের পুকুরে গোসল করতে নামেন রায়হান কবির। সাঁতার কাটার একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে মাদ্রাসার ছাত্র ইউসুফ আলী দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন।এরপর স্থানীয়রা তাকে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
6
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে নেমে রায়হান কবির (২৮) নামের এক কওমি মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার শেখপাড়া গ্রামের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং তিনি দাহার শেখপাড়া কওমি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাদ্রাসার পাশের পুকুরে গোসল করতে নামেন রায়হান কবির। সাঁতার কাটার একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে মাদ্রাসার ছাত্র ইউসুফ আলী দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন।
এরপর স্থানীয়রা তাকে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।