শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
৫৩৮ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, আবেদন ফি ৫৬ টাকা পদ্মায় নৌকাডুবি, চারজন ভারতে সাঁতরে উঠলেও নিখোঁজ ৭ শিক্ষাপ্রতিষ্ঠান হবে রাজনীতিমুক্ত, এমপিও শিক্ষকদের জন্য আসছে আচরণবিধি ময়মনসিংহে মানবাধিকার ও সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, শেরপুর জেলার নেতৃবৃন্দের অংশগ্রহণ গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু ভোলায় জিওব্যাগ ধসে নিখোঁজ বিজিবি সদস্যর মরদেহ উদ্ধার বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৪৩ ঢাকায় ব্যাগ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে মানবাধিকার ও সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, শেরপুর জেলার নেতৃবৃন্দের অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View
20

সুলতান আহমেদ ময়না, শেরপুর

মানবাধিকার রক্ষা, দুর্নীতি দূরীকরণ এবং সুশাসন নিশ্চিতকরণের প্রত্যয়ে ময়মনসিংহে ‘কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড’ ময়মনসিংহ বিভাগীয় শাখার উদ্যোগে দিনব্যাপী মতবিনিময় সভা, প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ হলরুমে ‘মাসিক আইন ও বিচার’ পত্রিকার ব্যবস্থাপনায় এই আয়োজনের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র তুলে দেওয়া হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান আলোচক ও অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ মৃধা। এ সময় আনন্দমোহন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাকের আহমেদ এবং ‘মাসিক আইন ও বিচার’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ শফিকুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ড. প্রকৌশলী রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সমন্বয়ক বাবুল সরকার, বিশেষ প্রতিনিধি শামসুল ইসলাম, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ইমরুল সাঈদ, প্রস্তুতি কমিটির আহ্বায়ক মজনু মোল্লা ও সাধারণ সম্পাদক কাজী আলমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা এই আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেন। এর মধ্যে শেরপুর জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রুহুল আমিন, গণমাধ্যম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, কোষাধ্যক্ষ আবু সাঈদ হোসাইন এবং তথ্য বিষয়ক সম্পাদক সুমন আহমেদ।

আয়োজকরা জানান, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সাধারণ মানুষের নাগরিক অধিকার রক্ষা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com